৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে পোশাক কারখানা

৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে পোশাক কারখানা
তৈরি পোশাক কারখানা (গার্মেন্টস) আগামী ৫ আগস্টের আগে খুলছে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় বিধিনিষেধ কার্যকরে সবার সহযোগিতা চান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘এবার বিধিনিষেধ গতবারের চেয়েও কঠোর হবে। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে।’

তিনি বলেন, ‘অফিস, আদালত, গার্মেন্ট ফ্যাক্টরিসহ সব কিছু বন্ধ থাকবে। এ পর্যন্ত যত সর্বাত্মক কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে সেভাবেই চলবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু অফিস বা কর্মক্ষেত্র বন্ধ থাকবে, যেহেতু যারা বাড়িতে গেছেন তারা সময় নিয়ে গেছেন, ৫ তারিখের পরেই যেনো তারা আসেন। তাদের তো (বিধিনিষেধ চলাকালে) আসার প্রয়োজন নেই। করোনার সংক্রমণ কমানোর জন্য অবশ্যই বিধিনিষেধ মানতে হবে। ঘরে থাকতে হবে।

এছাড়াও তিনি বলেন, প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাইরে বেরুতে হলে ডাবল মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এইটা যদি ১৪ দিনের জন্য করতে পারি তাহলে সংক্রমণ কমবে, নাহলে বাড়তে থাকবে। তা না হলে হাসপাতালে রোগীর যে চাপ সেই চাপ বাসা-বাড়িতে আসবে। অতএব সকলকে সহযোগিতা করতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা