Ortho Songbad আর্কাইভ

কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন সুপ্রিম কোর্টের বিচারকরা

কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন সুপ্রিম কোর্টের বিচারকরা
সুপ্রিম কোর্টের বিচারকরা গৃহ নির্মাণের জন্য সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ৪ শতাংশ সুদে এই ঋণ পাবেন তারা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতির পাশাপাশি আপিল বিভাগে পাঁচজন বিচারক আছেন, হাইকোর্ট বিভাগে আছেন ৯২ জন।

ঋণের নীতিমালা অনুযায়ী, গৃহ নির্মাণ ঋণের সুদ হার ৯ শতাংশ। ঋণগ্রহীতা ৪ শতাংশ পরিশোধ করবেন। বাকি ৫ শতাংশ সুদ সরকার দেবে।

একজন আবেদনকারী কেবল একবারই এ নীতিমালার আওতায় ঋণ পাবেন। দেশের যেকোনো এলাকায় বাড়ি তৈরির জন্য ঋণ নিতে পারবেন তিনি। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ২০ বছর।

মুল সাইট থেকে

পুজিবাজার