এক দিনে ঢাকায় ফিরেছেন ৮ লাখেরও বেশি মানুষ

এক দিনে ঢাকায় ফিরেছেন ৮ লাখেরও বেশি মানুষ
ঈদুল আজহার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২২ জুলাই) আট লাখ ২০ হাজার মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। আর ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার মানুষ ঢাকা ছেড়েছেন।

ঢাকায় প্রবেশ করা এবং ঢাকা থেকে বের হওয়া মোবাইল ফোনের সিমের হিসাব দিয়ে শুক্রবার (২৩ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী একটি পরিসংখ্যান তুলে ধরে সেখানে লেখেন, ‘একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম।’

[caption id="attachment_76880" align="alignnone" width="800"] ছবি: সংগৃহীত[/caption]

চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি।

এতে দেখা যায়, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত গ্রামীণ ফোন লিমিটেডের মোট ৪৯ লাখ ৫৬ হাজার ৪০৪ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন।

একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ২৩ লাখ ৬১ হাজার ৭৮৭, ২৭ লাখ ৪৫ হাজার ৮৭৮ ও চার লাখ ৩০ হাজার ৬১৪ জন গ্রাহক ঢাকার বাইরে গেছেন। মোট হিসাব করলে ঢাকা ছাড়া গ্রাহকের সংখ্যা দাঁড়ায় এক কোটি চার লাখ ৯৪ হাজার ৬৮৩ জন।

২২ জুলাই গ্রামীণ ফোন লিমিটেড, রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে দুই লাখ ২৪ হাজার ৭০৯, তিন লাখ আট হাজার ৪৯১, দুই লাখ ৪৮ হাজার ১৫২ ও ৩৯ হাজার ১৬৪ জন গ্রাহক ঢাকায় প্রবেশ করেছেন। মোট হিসাব করলে ঢাকায় ফেরা গ্রাহক সংখ্যা দাঁড়ায় আট লাখ ২০ হাজার ৫১৬ জন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা