শেখ হাসিনার উপহারের আম পেলেন ইমরান খান

শেখ হাসিনার উপহারের আম পেলেন ইমরান খান
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো হাঁড়িভাঙা আম ঈদুল-আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রটোকল বিভাগে হস্তান্তর করা হয়। আমগুলো গ্রহণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রটোকল প্রশংসা করেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার দক্ষিণ এশিয়ায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রতীক হয়ে থাকবে বলে ইমরান খানের দফতর থেকে উল্লেখ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানায় ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকা সফরে আসা পাঁচ রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠাচ্ছেন শেখ হাসিনা। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকার প্রধানদের আম উপহার পাঠানো হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা