Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে সাইফ পাওয়ারটেক

লেনদেনের শীর্ষে সাইফ পাওয়ারটেক
ঈদ-উল-আযহা পরবর্তী প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ৬৮ কোটি ১৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৫ লাখ ৮৬ হাজার টাকার।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: বেক্সিমকো, বিডি ফাইনান্স, ফুয়াং সিরামিক, একটিভ ফাইন, জিপিএইচ ইস্পাত, জিবিবি পাওয়ার, আইএফআইসি ব্যাংক ও লাফার্জ হোলসিম লিমিটেড ।

মুল সাইট থেকে

পুজিবাজার