রামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন মারা গেছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ছয়জন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের তিনজন, পাবনার সাতজন এবং কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে ছিলেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয়জন মারা গেছেন হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ৫ জন, ৩ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

বুধবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন রাজশাহীর বাসিন্দা ১৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৬৩ জন, নওগাঁর ৪৯ জন, পাবনার ৫৪ জন, কুষ্টিয়ার ১০ জন এবং জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার একজনসহ মোট ৪০৩ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ২০ জন। এদের মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৮৩ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৪৩ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫০ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন।

এর আগে, মঙ্গলবার (২৭ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৭৫ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৪৬৩ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২২ দশমিক ৭৫ শতাংশ, নাটোরের ১৮ দশমিক ০২ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৬ দশমিক ৬৭ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, চলতি জুলাই মাসের ২৭ দিনেই রাজশাহী মেডিকেল (কলেজ) হাসপাতালে ৫০০ ছাড়িয়েছে করোনা সংক্রমণ ও প্রাণহানিতে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮ জন। এ নিয়ে ১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত প্রাণহানি দাঁড়াল ৫২৩ জনে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট