উত্তরপ্রদেশে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৮

উত্তরপ্রদেশে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৮
ভারতের উত্তরপ্রদেশে একটি বাসে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি জানিয়েছে ওই শ্রমিকরা রাস্তার ওপরে একটি বাসের সামনে ঘুমিয়ে ছিলেন। সে সময় ট্রাকটি পেছন দিক থেকে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন। সে সময় রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে থাকেন।

এই ঘুমিয়ে থাকাই যে তাদের কাল হবে সেটা তারা বুঝতে পারেননি। ঘুমিয়ে থাকার কারণে বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি। ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারালেন। এদিকে, দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না