Ortho Songbad আর্কাইভ

পুঁজিবাজারে লেনদেন চলবে চার ঘণ্টা

পুঁজিবাজারে লেনদেন চলবে চার ঘণ্টা
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা বাড়ছে। নতুন সময়সীমা অনুযায়ী চার ঘণ্টা লেনদেন চলবে পুঁজিবাজারে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে।

এবিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংক ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকিং সময়সূচী নির্ধারণ করেছে সকাল ১০ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন ২ টা পর্যন্ত চলবে।

মুল সাইট থেকে

পুজিবাজার