‘আগামী সপ্তাহ থেকে ইভ্যালির কার্যক্রম স্বাভাবিক হবে’

‘আগামী সপ্তাহ থেকে ইভ্যালির কার্যক্রম স্বাভাবিক হবে’
আগামী সপ্তাহ থেকে আবারও ইভ্যালির কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল। ইভ্যালি সংশ্লিষ্ট একটি ফেসবুক গ্রুপে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ইভ্যালি অফার, হেল্প অ্যান্ড রিভিউ নামক ফেসবুক গ্রুপে দেওয়া এক স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল লিখেন, ‌‘আমাদের কিছু ব্যাংক অ্যাকাউন্ট এখন অপারেশনাল। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা লেনদেন শুরু করব।

যাদের রিফান্ড পেন্ডিং, দয়া করে আমাদের কনফারমেশন কল এর জন্য একটু অপেক্ষা করবেন। আপনাদের সাপোর্ট এ ইভ্যালির আজ শক্ত অবস্থান হয়েছে।

আর কিছুটা সময় চেয়ে নিচ্ছি। একটি অর্ডার ও রিফান্ড পেন্ডিং থাকবে না। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ সব স্বাভাবিক (অস্বাভাবিক ভালো) ভাবে রান করবে। পাশে থাকুন।’

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ কর‌তে যাচ্ছে শিল্পগ্রুপ যমুনা। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গ্রুপটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি