এনআইডি না থাকলেও বিশেষ ব্যবস্থায় বয়স্কদের টিকা

এনআইডি না থাকলেও বিশেষ ব্যবস্থায় বয়স্কদের টিকা
করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৭ আগস্ট থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এতে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। এমনকি কারও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে।

শনিবার (৩১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধুমাত্র এনআইডি নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাদের টিকা দেওয়া হবে। কারণ করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তারাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এ কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট থেকে দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে (ইউপি) করোনার টিকা দেওয়ার কেন্দ্র করা হবে। একটি কেন্দ্রে তিনটি বুথ থাকবে। সারাদেশে এক সপ্তাহে এক কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত দুই কোটি ৩৯ লাখ করোনা টিকা আমরা পেয়েছি। এখন পর্যন্ত এক কোটি ৩০ লাখ টিকা দেওয়া হয়েছে৷ অবশিষ্ট রয়েছে এক কোটি ২১ লাখ ৮৯ হাজার টিকা। আগামী মাসে অ্যাস্ট্রাজেনেকার আরও ৩৪ লাখ টিকা বাংলাদেশে আসবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা