Ortho Songbad আর্কাইভ

করোনায় ভয়ংকর পরিস্থিতি ফ্রান্সে, ২৪ ঘণ্টায় ১৩৫৫ জনের মৃত্যু

করোনায় ভয়ংকর পরিস্থিতি ফ্রান্সে, ২৪ ঘণ্টায় ১৩৫৫ জনের মৃত্যু
করোনাভাইরাসে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনেই ঝরে গেছে এক হাজার ৩৫৫ জনের প্রাণ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জন।

দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৪টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ পর্যন্ত এই ভাইরাসে বিশ্বে ৫৩ হাজার ১৫৮ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৩৮৬ জন। সুস্থ হয়েছে ২ লাখ ১২ হাজার ১৮ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪৪ হাজার ৩২০ জন। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১৩ হাজার ৯১৫ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার