Ortho Songbad আর্কাইভ

দুস্থদের খাদ্য সহায়তা দিল এনআরবিসি ব্যাংকের কর্মীরা

দুস্থদের খাদ্য সহায়তা দিল এনআরবিসি ব্যাংকের কর্মীরা
এনআরবিসি ব্যাংক হরিরামপুর শাখার কর্মীদের ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজেদের বেতন ও বোনাস থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। হরিরামপুর শাখার কর্মীরা ১০০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবিসি ব্যাংক করোনা মহামারির শুরু থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় হেলথ ডেস্ক স্থাপনসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করে আসছে।

মুল সাইট থেকে

পুজিবাজার