Ortho Songbad আর্কাইভ

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী শনাক্ত
চট্টগ্রামে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফৌজদারহাটের বিআইটিআইডিতে আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন গনমাধ্যমকে বলেছেন, চট্টগ্রামে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হলো। এই মুহূর্তে ঘর থেকে বের না হয়ে কঠোর সতর্কতা অবলম্বনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

মুল সাইট থেকে

পুজিবাজার