Ortho Songbad আর্কাইভ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের সাতজন, টাঙ্গাইলের দুজন ও নেত্রকোনার একজন।এ ছাড়া ওই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১০ জন ও নেত্রকোনার দুজন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৫৩ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৬ নমুনা পরীক্ষা করে ৩৮০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

মুল সাইট থেকে

পুজিবাজার