Ortho Songbad আর্কাইভ

খাদ্য সহায়তা পেল নোয়াখালীর পরিবহন শ্রমিকরা

খাদ্য সহায়তা পেল নোয়াখালীর পরিবহন শ্রমিকরা
কর্মহীন হয়ে পড়া ১০০০ পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করেছেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম।

বুধবার (৪ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে বাস, ট্রাক ও অটোরিকশার চালক, সহকারী ও শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাউল, ২ কেজি তৈল, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও ২ কেজি আটা।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: নাজিমুল হায়দার, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দীকী (রাজু) প্রমুখ।

মুল সাইট থেকে

পুজিবাজার