Ortho Songbad আর্কাইভ

করোনায় ব্রিটেনে ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৮৪ জনের মৃত্যু

করোনায় ব্রিটেনে ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৮৪ জনের মৃত্যু
ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে আরও ৬৮৪ জনের প্রাণহানি ঘটেছে। যা এই মহামারি শুরু হওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট ৩ হাজার ৬০৫ জনের প্রাণহানি ঘটল।

শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে একদিনে সর্বোচ্চ ৬৮৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল দেশটিতে ৫৬৯ জন মারা যান করোনায়। যা আগের দিনের তুলনায় ২৪ শতাংশ বেশি ছিল।

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বলছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত এক লাখ ৭৩ হাজার ৭৮৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩৮ হাজার ১৬৮ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার