রবি’র সিইও মাহতাব উদ্দিন আহমেদের পদত্যাগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রবি’র সিইও ও এমডি হিসেবে সফলতার সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে মাহতাব উদ্দিন আহমেদ তার চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ অক্টোবর রবির সিইও হিসেবে মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে।
প্রসঙ্গত, মাহতাব উদ্দিন আহমেদ দেশের কোনো বহুজাতিক মোবাইল ফোন অপারেটরের প্রথম বাংলাদেশি হিসেবে প্রধান নির্বাহী। রবিতে যোগ দেওয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিভিন্ন পদে কাজ করেন।
রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), এম রিয়াজ রশিদ কোম্পানির ভারপ্রাপ্ত সিইও হিসেবে এ সময়ে দায়িত্ব পালন করবেন।