হাতিয়ায় দেশীয় অস্ত্রসহ জলদস্যু আটক
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত ১০টার অভিযান চালিয়ে তার বাড়ী থেকে আটক করা হয়। আটকৃত মো. ইলিয়াছ (৩৮) নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামে মৃত মো.সিরাজের ছেলে।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা শর্টগান, তিন রাউন্ড গুলি, তিন টি অবৈধ পাইরোটেকনিক, দুই টি রামদা উদ্ধার করা হয়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আসামিও অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর ও কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।