১২ শতাংশ লভ্যাংশ পাবে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডাররা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে। সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা।
বাজারমূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ১১ টাকা ৭৯ পয়সা।
লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।
ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।