ব্র্যাকের জিরো কুপন বন্ড এমআরএ’র অনুমোদন
বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্র্যাককে জিরো কুপন বন্ড ইস্যু করার জন্য অনুমোদন দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। এর ফলে ব্র্যাক প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১ হাজার ৩৫০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করতে পারবে।
বাংলাদেশের ক্ষুদ্রঋণের ইতিহাসে একটি বেসরকারি সংস্থার দ্বারা জিরো কুপন বন্ড ইস্যু করার নজির এটাই প্রথম।
শনিবার (৭ আগস্ট) ব্র্যাকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) এমআরএ-র নির্বাহী ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ আনুষ্ঠানিকভাবে ব্র্যাকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তুষার ভৌমিকের কাছে বহুল প্রত্যাশিত এই অনুমোদনপত্র হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন এমআরএ-র নির্বাহী পরিচালক লক্ষ্মণ চন্দ্র দেবনাথ, পরিচালক মুহাম্মদ মাজেদুল হক ও মো. নূরে আলম মেহেদি এবং ব্র্যাকের সহযোগী পরিচালক অসিত বরণ দাস।