Ortho Songbad আর্কাইভ

বীমা দাবি আদায় করবে মোজাফফর হোসেন স্পিনিং

বীমা দাবি আদায় করবে মোজাফফর হোসেন স্পিনিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ বীমা দাবি আদায়ের অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ১ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৩৬৪ টাকা আদায়ের অনুমোদন দিয়েছে। গত বছরের ১ লা নভেম্বর কোম্পানিটির অগ্নিকান্ডের ঘটনার পুনরুদ্ধারের জন্য কোম্পানিটি এই অর্থ আদায়ের অনুমোদন দিয়েছে।

মোজাফফর হোসেন স্পিনিং উল্লেখিত অর্থ ঋণ পরিশোধ, যন্ত্রপাতি পুন:নির্মাণ এবং অন্যান্য জরুরি আনুসঙ্গিক কাজে ব্যয় করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার