এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৩১ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।