Ortho Songbad আর্কাইভ

প্রাইম ব্যাংক আইসিবি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রাইম ব্যাংক আইসিবি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ৭৫ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর ইপিইউ ছিল ৩১ পয়সা।

লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার