Ortho Songbad আর্কাইভ

ফনিক্স ফাইন্যান্স ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

ফনিক্স ফাইন্যান্স ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের কমিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৩২ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৬৮ টাকা।

ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার