মমেকের করোনা ইউনিটে এক দিনে ২৫ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় এবং ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
রোববার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া ১০জনের মধ্যে আটজনই ময়মনসিংহের। বাকিদের মধ্যে নেত্রকোনা ও শেরপুরের একজন করে রয়েছেন।
এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোনার দুজন, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।
এদিকে জেলায় এক দিনে ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ১৯ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।