করোনায় একদিনে ১২২৪ জনের প্রাণ গেল যুক্তরাষ্ট্রে

করোনায় একদিনে ১২২৪ জনের প্রাণ গেল যুক্তরাষ্ট্রে
একদিনে সর্বোচ্চ মৃত্যুতে নিজেদের রেকর্ডই আবার ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। করোনা আক্রান্ত হয়ে শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২২৪ জন।

এটি যুক্তরাষ্ট্র তো বটেই, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যেকোনও দেশের জন্যই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে, গত শুক্রবার ১ হাজার ৯৪ জনের মৃত্যুর রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র।

জন হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৮ হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৭৬ জন।
দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৬২৪ জন মারা গেছেন। নিউ জার্সিতে মারা গেছেন ৪৫৪ জন, মিশিগানে ২৫২ ও ওয়াশিংটনে ২০০ জন।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে ১৪ হাজার ৯৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ৩১ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরইমধ্যে বিশ্বের অন্তত ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ, মারা গেছেন ৬৪ হাজার ৭৭১ জন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লাখ ৪৬ হাজার ৮৮৬ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না