Ortho Songbad আর্কাইভ

আয় বেড়েছে এশিয়া ইন্স্যুরেন্সের

আয় বেড়েছে এশিয়া ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের আয় বেড়েছে। কোম্পানির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৩ পয়সা।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাবছরের প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩ পয়সা।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭৪ পয়সা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানিরটির ইপিএস ৭৪ পয়সা দাঁড়ায়।

মুল সাইট থেকে

পুজিবাজার