Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ দশমিক ০৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৯ পয়সা।

চলতি হিসাবছরের প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ০৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৮৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার