Ortho Songbad আর্কাইভ

প্রশংসায় ভাসছে সাব্বির নাসিরের গান ‘আধা’

প্রশংসায় ভাসছে সাব্বির নাসিরের গান ‘আধা’
ঈদুল আজহা উপলক্ষে সংগীতশিল্পী সাব্বির নাসিরের নতুন গান ‘আধা’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

গানটি নিয়ে নির্মাণ করা হয়েছে মনোরম একটি মিউজিক ভিডিও। আর এটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

মিউজিক ভিডিওটিতে সাব্বির নাসিরের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল নীল হুরেজাহান।

গানটির প্রকাশ অনুষ্ঠানে সাব্বির নাসির জানান, গানটির কথা লিখেছেন ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। বললেন, সিলেটের ভোলাগঞ্জ ও রাতারগুলে এই মিউজিক ভিডিওর দৃশ্যায়ন করা হয়েছে।

সাব্বির নাসির বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি আত্মিক প্রশান্তিকে সম্পৃক্ত করে গান করার। এই ‘আধা’ গানটিও অবশ্যই আত্মিক প্রশান্তিকে ঘিরেই করা। যেখানে আত্মা এবং পরমাত্মার সঙ্গে একটা সম্পর্ক খোঁজার চেষ্টা আছে।’

মুল সাইট থেকে

পুজিবাজার