মেয়াদপূর্ণ সঞ্চয়পত্রের অর্থ পরিশোধের নির্দেশ

মেয়াদপূর্ণ জাতীয় সঞ্চয় সার্টিফিকেট এবং কুপনের অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

করোনার কারণে সীমিত আকারে পরিচালিত হচ্ছে ব্যাংক। খোলা রাখা হয়েছে ক্লিয়ারিং হাউস। তবে সঞ্চয়পত্রের টাকা লেনদেনের বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না এতদিন। তাই সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের কথা চিন্ত করে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, বিভিন্ন ব্যাংকিং লেনদেন কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেটের মেয়াদ পূর্তিতে নগদায়ন এবং কুপনের অর্থ পরিশোধেও অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ে গ্রাহকসেবা প্রদান নিশ্চিত করার জন্য আপনাদের নির্দেশ দেয়া হলো।

উল্লেখ, করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় তফসিলি ব্যাংকগুলোর সীমিত আকারে ব্যাংকের লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগদ লেনদেন করতে পারবেন গ্রাহক। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি