ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। আর এই লভ্যাংশের পুরোটাই নগদ।

ইবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ইবিএলের পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

নিরীক্ষিত হিসাববিবরণী অনুসারে, বিদায়ী বছরে ইবিএলের এককভাবে শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪ টাকা ৯৪ পয়সা (রিস্টেটেড)। সহযোগী প্রতিষ্ঠানের আয়/লোকসান সহ ইপিএস (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৯২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে এককভাবে ইবিএলের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৪৯ পয়সা। আর সমন্বিতভাবে তা ছিল ৯১ টাকা ৯৮ পয়সা।

আগামী ১৯ মে, মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে বার্ষিকসাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন