কাবুলে নিহত কমপক্ষে ২০: ন্যাটো
লোকজনকে সরিয়ে নেওয়ার সময় আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ও বাইরে গত এক সপ্তাহে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। গত সপ্তাহের রোববার কাবুলের নিয়ন্ত্রণ কট্টর ইসলামি গোষ্ঠী তালেবানের হাতে চলে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস কর্মী, নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়ার সময় প্রাণহানির এই ঘটনা ঘটে।
রোববার (২২ আগস্ট) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরের সংকট দুর্ভাগ্যজনক। যত তাড়াতাড়ি সম্ভব বিদেশিদের সরিয়ে নেওয়াই আমাদের অগ্রাধিকার।
গত এক সপ্তাহের প্রতিদিনই কাবুলের বিমানবন্দরে দেশ ছাড়তে মরিয়া লোকজনের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক, দূতাবাসের কর্মী এবং ঝুঁকিপূর্ণ বেসামরিক আফগানদের সরিয়ে নেওয়ার কাজ বাধাগ্রস্ত হয়েছে।
ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, আমাদের সৈন্যরা কাবুল বিমানবন্দরের বাইরের এলাকা থেকে দূরত্ব বজায় রেখেছেন; যাতে তালেবানের সঙ্গে কোনো সংঘর্ষ না হয়।