Ortho Songbad আর্কাইভ

আগ্রহ কমার শীর্ষে আজিজ পাইপস

আগ্রহ কমার শীর্ষে আজিজ পাইপস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩১.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৪.১৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে আজিজ পাইপসের ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের ৪.১২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৩.৫৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.১৯ শতাংশ, ইনটেকের ৩.১৪ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ২.৮৫ শতাংশ, পাওয়ার গ্রীডের ২.৬৮ শতাংশ, মীর আখতারের ২.৫৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২.৩৮ শতাংশ এবং দেশ গার্মেন্টসের শেয়ার দর ২.৩৮ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার