Ortho Songbad আর্কাইভ

পিপলস্ ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিপলস্ ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অর্ধ-বার্ষিক সম্মেলন ২০২১ সম্প্রতি “ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে” অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী এই সম্মেলনে সভাপতিত্ব করেন।

সন্মেলনে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর প্রাক্তন চেয়ারম্যান শাহাজাদা মাহমুদ চৌধুরী ও মো. আবুল বাশার। এছাড়াও বর্তমান পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, স্বতন্ত্র পরিচালক এ. কে. এম. আমিনুল মান্নান, স্বতন্ত্র পরিচালক শোভিত বিকাশ বড়–য়া, এফসিএমএ এবং স্বতন্ত্র পরিচালক দিলশাদ আহমেদ উক্ত সম্মেলনে সংযুক্ত ছিলেন।

এছাড়াও কোম্পানীর উপদেষ্টা প্রকৌশলী এম. এইচ. খালেদ, মুখ্য নির্বাহী কর্মকতা এস.এম. আজিজুল হোসেন ও কোম্পানী সচিব শেখ মো: সরফরাজ হোসেন এসিএস এবং প্রধান কার্যলয় ও শাখা অফিস সমূহের উর্দ্ধতন কর্মকর্তাগণ উক্ত সম্মেলনে সংযুক্ত ছিলেন।

সম্মেলনে শাখাসমূহের ২০২১ সালের অর্ধ-বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। এছাড়া ২০২১ সালের পরবর্তী অর্ধ-বার্ষিক ব্যবসায়িক কর্মপরিকল্পনা ঘোষনাসহ সকলকে বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিয়মনীতি মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়। শোকাবহ আগষ্ট মাসের গৃহীত সকল কার্যক্রম যথাযথ সম্মানের সহিত পালন করার নির্দেশনাও দেয়া হয় সম্মেলনে।

মুল সাইট থেকে

পুজিবাজার