Ortho Songbad আর্কাইভ

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জন মারা গেছেন। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া সাতজনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত ৭ জনের মধ্যে রাজশাহীর তিন, নাটোরের এক, নওগাঁর দুই এবং কুষ্টিয়ার এক রোগী ছিলেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২০৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার