এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ (৩০ জুন, ২০২১) হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকায়।

ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন