Ortho Songbad আর্কাইভ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮ জনের জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮ জনের জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা যান।

রোববার (২৯ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউতে ১৫ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের নতুন ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৪৩৩টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৭ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার