Ortho Songbad আর্কাইভ

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে বাকি সাতজন মারা যান।

সোমবার (৩০ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন, পাবনার একজন ও মেহেরপুরের একজন রয়েছেন।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার