Ortho Songbad আর্কাইভ

ফাইজারের ১০ লাখ টিকা আসছে না আজ

ফাইজারের ১০ লাখ টিকা আসছে না আজ
কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ করোনার টিকা আজ আসছে না। আগামী বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ওই টিকা ঢাকায় পৌঁছবে।

সোমবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যার দিকে ফাইজারের ১০ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে বিশেষ কারণে তা আজ আসছে না। ফাইজারের ১০ লাখ টিকা আগামী ১ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছবে।’

এদিকে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। তবে সিনোফার্মের টিকার চালানাও নির্ধারিত সময়ে আসবে কি-না তা নিশ্চিত করে জানা যায়নি।

এ বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার