Ortho Songbad আর্কাইভ

অরিজা অ্যাগ্রোর আবেদনের তারিখ ঘোষণা

অরিজা অ্যাগ্রোর আবেদনের তারিখ ঘোষণা
পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে কোয়ালিফাইয়েড ইনভেস্টরসদের জন্য আবেদন তারিখ নির্ধারণ করেছে অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির কিউআই আবেদন শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ১৪ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় কোম্পানিটির এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্তর প্রস্তাব অনুমোদন করা হয়

কোম্পানিটি কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ২ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৮ টাকা ৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার