Ortho Songbad আর্কাইভ

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে তিনজন মারা গেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের দুইজন ও নওগাঁর একজন রয়েছেন। করোনায় মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। এখন পর্যন্ত রাজশাহী মেডিকের করোনা আক্রান্ত হয়ে ৭৪ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার