স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ বীমার ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ বীমার ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী
করোনা প্রতিরোধে চিকিৎসকসহ যারা প্রত্যক্ষভাবে লড়াই করছেন তাদের জন্য বিশেষ বীমার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে তিনি এ কথা বলেন। সকাল ১০টার পর এই কনফারেন্স শুরু হয়।

তিনি বলেন, আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে যদি কোনো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হোন তাহলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া কথাও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো