‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে ঢাকা ডাইং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২০ সমাপ্ত সময়ে ১ শতাংশ লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।