এমপি স্বপনের তে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি এক শোক বার্তায় এ সাংসদের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী হাসিবুর রহমান স্বপনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৩৩ মিনিটে তার মৃত্যু হয়।