১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস

১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সকল মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল ধরনের সুরক্ষা নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে দেশের কয়েকশ মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস খোলা হবে। এসময় সকলকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সকল কিছু খোলা হবে।

মেডিক্যাল ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যালে ১ম, ২য় ও ৫ম বর্ষের সশরীরে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো