এবার যশোর লকডাউন

এবার যশোর লকডাউন
এবার যশোর জেলাতেও প্রবেশের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশের অন্য জেলা থেকে যশোরে প্রবেশের ক্ষেত্রে এ বিধিনিষেধ দিয়েছে জেলা প্রশাসন। ফলে বাইরে থেকে লোকজনকে যশোরে ঢুকতে দেয়া হবে না।

একই সঙ্গে যশোর জেলা থেকে আরেক জেলায় যাওয়া-আসাও করা যাবে না। তবে জরুরি কাজে যশোরে প্রবেশ করলে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের কন্ট্রোল রুমে ফোন করে জানাতে হবে।

(৮ এপ্রিল) বুধবার মধ্যরাতে জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যশোরবাসীর প্রতি এ ঘোষণা দেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ তার ফেসবুকে লিখেছেন, অন্য জেলার বাহির থেকে লোকজনকে ঢুকতে দেয়ার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে হবে। যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন।

কোথাও সমবেত হতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেউ অন্য জেলা থেকে এসে তথ্য গোপন করে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ সময় তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, আপনারা তথ্য যাচাই করে ইউএনও/কন্ট্রোল রুমে ফোন করবেন। জেলা কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০১৩১৮-২৫২৯২৫, ০১৩১৮-২৫২৯৫০, ০৪২১-৭১০০০, ০৪২১-৭১০০১।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট