সিটি ব্যাংক-বাংলা ট্র্যাকের মধ্যে আইআরএস ডেরিভেটিভ চুক্তি স্বাক্ষর

সিটি ব্যাংক-বাংলা ট্র্যাকের মধ্যে আইআরএস ডেরিভেটিভ চুক্তি স্বাক্ষর
সিটি ব্যাংক সম্প্রতি বাংলা ট্র্যাক গ্রুপের সহপ্রতিষ্ঠান বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১ লিমিটেডের সঙ্গে ইন্টারেস্ট রেট সোয়াপ (আইআরএস) চুক্তি স্বাক্ষর করেছে। যার ফলে ইউএস ডলারের ইন্টারেস্ট রেট পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি নিয়ন্ত্রণে রাখবে। বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১ লিমিটেডের নেওয়া ২১ দশমিক ৪৩ মিলিয়ন ডলার ঋণের ওপর প্রদেয় ইন্টারেস্ট রেটের বিষয়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

এসময় সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং বাংলা ট্র্যাকের গ্রুপ সিইও এম জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইআরএস হলো একটি ওভার দ্য কাউন্টার (ওটিসি) ডেরিভেটিভ চুক্তি। যেখানে দুটি পক্ষ একটি নির্ধারিত সময়ে নির্দিষ্ট নোশন হিসাবে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রেট (স্থির এবং ফ্লোটিং) অদলবদল করে।

এই চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক আইআরএসের মতো একটি প্রতিষ্ঠিত ডেরিভেটিভ মাধ্যমে প্রবেশ করল। সিটি ব্যাংক দেশের মুদ্রা বাজার এবং ডেরিভেটিভস বাজারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং সবসময়ই তার গ্রাহকদের কাস্টমাইজড সমাধান প্রদান করে আসছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি