বোরো মৌসুমে ১১ লাখ টন চাল, ৬ লাখ টন ধান কিনবে সরকার

বোরো মৌসুমে ১১ লাখ টন চাল, ৬ লাখ টন ধান কিনবে সরকার
চলতি বোরো মৌসুমে ৬ লাখ টন ধান, সাড়ে ১১ লাখ টন চাল (আতপ ও সিদ্ধ) এবং ৭৫ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর মধ্যে ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ টন সেদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার টন আতপ চাল এবং ২৬ টাকা কেজি দরে ৬ লাখ টন ধান কেনা হবে।

গত বোরো মৌসুমে ৪ লাখ টন ধান ও ১৪ লাখ টন চাল সংগ্রহ করেছিল সরকার।

কৃষি ও খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বোরো ধান আগামী ২৬ এপ্রিল এবং চাল ৭ মে থেকে সংগ্রহ শুরু হবে। উভয় সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট ২০২০। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজার থেকে ২৮ টাকা কেজি দরে ৭৫ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। ১৫ এপ্রিল শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ চলবে।

করোনাভাইরাসের কারণে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব পর্যায়ের আলোচনা শেষে এবং মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সাধারণত খাদ্যমন্ত্রীর নেতৃত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়। এই কমিটিতে অর্থ, বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা সদস্য হিসেবে রয়েছেন। বর্তমান করোনা পরিস্থিতির কারণে কমিটির সভা হচ্ছে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা