চট্টগ্রামে আয়কর ভবনে আগুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় আয়কর ভবনের নিচতলায় গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সেখানে থাকা একটি গাড়ি পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, সকাল সাতটা ২৫ মিনিটের দিকে আয়কর ভবনের নিচতলায় গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সাতটি গাড়ি পাঠানো হয়। ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।
তিনি আরও বলেন, আগুনে গ্যারেজে থাকা একটি গাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।