Ortho Songbad আর্কাইভ

দুই ফান্ডের লেনদেন বন্ধ আগামীকাল

দুই ফান্ডের লেনদেন বন্ধ আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ফান্ডের বুধবার (৮ সেপ্টেম্বর) শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফান্ড দুটি হলো: সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

বুধবার ফান্ড দুটির স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে ফান্ড দুটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে ফান্ড দুটি। বৃহস্পতিবার এসব ফান্ডের লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

মুল সাইট থেকে

পুজিবাজার